নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালী-কুতুবদিয়া’র এমপি শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর সভাপতি আশেক উল্লাহ রফিক ও মহাপরিচালক নজিবুল ইসলাম নজিব’র মহানুভবতায় জেলাবাসীর মনে-প্রাণে স্বস্তি মিলেছে। বর্তমানে করোনা সংক্রমনের ভয়াবহ পরিস্থিতি পার করছে দেশ। চারদিকে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে প্রচুর পরিমান করোনা রোগীর সংখ্যা। বর্তমান পরিস্থিতে এসমস্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সারা দেশে। যার প্রভাব পড়েছে কক্সবাজার জেলায়ও। করোনা সংক্রমণের প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম দিকে চিকিৎসা সেবা কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও বর্তমান প্রেক্ষাপটে রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে জেলার চিকিৎসা কেন্দ্র গুলোতে। যার ফলে চিকিৎসা কেন্দ্র সমূহে পর্যাপ্ত আই সি ইউ’র ব্যবস্থা না থাকায় ইতি মধ্যে শ্বাস কষ্ট বেড়ে গিয়ে অনেক রোগীর মৃত্যু হয়েছে। জেলার সেই আই সি ইউ ব্যবস্থার অকাল মুহুর্তে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে মৃত্যু পথ যাত্রী মহামারী করোনা রোগীদের বাঁচাতে সহায়ক হিসেবে জেলার প্রতিটি আইসোলেশন সেন্টারে অক্সিজেন সরবরাহের ঘোষণা দিয়েছেন (সেব) এর সভাপতি এমপি আশেক উল্লাহ রফিক ও মহাসচিব নজিবুল ইসলাম নজিব। জেলাবাসী মনে করেন বর্তমান এই দুর্যোগ কালীন মুহর্তে আইসোলেশন সেন্টার গুলোতে অক্সিজেন এর জন্য হাহাকার শুরু হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের আর্তনাতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠছিলো কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার আইসোলেশন সেন্টারের পরিবেশ। সেই মুহুর্তে এই বিশাল সেবা কার্যক্রমের ঘোষণা দিয়ে জেলার অসহায় মানুষের মাঝে চরম অস্থিরতা থেকে স্বস্তি এনে দিয়েছে কক্সবাজার জেলার দুই কৃতি সন্তান মহেশখালি-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক ও আওয়ামীলিগ নেতা নজিবুল ইসলাম নজিব।
মঙ্গলবার এসোসিয়েশন এর সভাপতি আশেক উল্লাহ রফিক এম.পি ও মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম হ্যাচারী মালিক, হ্যাচারী খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, পোনা বহনকারী এয়ার কর্গো ব্যবসায়ীদের সাথে টেলি কনফারেন্সে এই সিদ্ধান্ত গ্রহন করেন।
এসোসিয়েশন এর মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, সংগঠনের সভাপতি আশেক উল্লাহ রফিক এম পির আহ্বানে দু’এক দিনের মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জন এর কাছে এই মেডিক্যাল অক্সিজেন সিলেন্ডার হস্তান্তর করা হবে।
