উখিয়ায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ

উখিয়ায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এতে আরেক রোহিঙ্গা আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় বালুখালি ক্যাম্প ৮ এর ব্লক বি ২৩ এ ওই ঘটনা ঘটে।
তারা হলেন একই ব্লকের নাজির হোসেনের ছেলে সাদ্দাম (২৫) ও ব্লক এইচ ২২ এর নুরুল আমিন ( ২৭)। আহত হলেন,ক্যাম্প ১০ এইচ ১২ এর মনির আহমদের ছেলে কবির আহমদ (৩০)। তারা সকলেই এনজিও ওয়ার্ল্ড ভিশন এর কর্মচারী।
এপিবিএন ৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, সকালে সেফটি ট্যাংক পরিষ্কা্র করতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ স্বজনদের কাঝে হস্তান্তর করা হয়েছে।
  •  
  •  
  •  
  •  
  •