সিবিকে:
কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশন শেষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বিন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাংসদ জাফর আলম। তবে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু মুছা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামাল উদ্দিন জয়নাল।
তথ্য মতে, দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মুছা পেয়েছেন ২৯৪ এবং জামাল উদ্দিন জয়নাল পেয়েছেন ৯৮ ভোট।
এরআগে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।