ঈদগড়-ঈদগাঁও সড়কে ফের ডাকাতি

মো আবুল কাসেম:

কক্সবাজারের রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কের ঈদগাঁও থানাধীন হিমছড়ী ঢালায় ডাকাতির ঘটনা ঘটেছে।

১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ২ টি সিএনজি ২ টি টমটম যাত্রীর সর্বস্ব কেড়ে নেয় ডাকাত দল । অপর একটি পিকআপ ও সিএনজির গতিরোধ করতে চাইলে উল্লেখিত গাড়ী ডাকাতের ব্যারিকেট না মেনে চলে যায় । এ সময় ডাকাতদল গাড়ীতে লম্বা কিরিচ দা দিয় এলোপাতাড়ী কোপ দিলে সিএনজি ও পিকআপের সামনের গ্লাস ভেঙ্গে যায় । ডাকাতের কবলে পড়া সিএনজি ও টমটম থেকে নগদ টাকা স্বর্ণ অলংকার ও মোবাইল সেট সহ ডাকাত দল লুট করে নিয়ে যায় । সিএনজির যাত্রী শাহ আলম জানান, আমি ও আমার পরিবারের সদস্য নিয়ে ঈদগড় থেকে ঈদগাঁও যাওয়ার পথে প্রায় ১২/১৩ জন ডাকাত লম্বা কিরিচ বন্দুক নিয়ে আমাদের গতিরোধ করে আমাদের মারধর করে সবকিছু নিয়ে যায় ডাকাত দল এবং আমার ২ বছরের নাতনীকে জঙ্গলের দিকে চুড়ে মারে এবং আমি পাশে জঙ্গলে মারধরের চিৎকার শুনেছি।

ঈদগড় সিএনজি সমিতির সভাপতি আব্দু সালাম জানান, এ সড়কে গাড়ী ডাকাতি ও ভাংচুরের ঘটনা প্রায় ঘটে এভাবে চলতে থাকলে গাড়ী চলাচল বন্ধ রাখা ছাড়া কোন উপায় থাকবেনা।

এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গেছি এবং আগামীতে ঈদগাঁও-ঈদগড় সড়কে আর কোন ডাকাতি অপহরনের ঘটনা না ঘটে এই ব্যবস্থা নিব।

  •  
  •  
  •  
  •  
  •