[post_category_links]

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গু*লি করে হ*ত্যা

[post_sub_title]
[post_reporter_with_date]
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জের ধরে রফিক নামের এক রোহিঙ্গা যুবককে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ-৯ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের দিল মোহাম্মদের ছেলে
মোহাম্মদ রফিক বয়স (৩৫)।
উখিয়া থানা সূত্রে জানা যায় , মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা দুষ্কৃতিকারী গোষ্ঠীর সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার দুপুরে মোহাম্মদ রফিক নিজের বসত ঘরে অবস্থান করছিলেন। একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে ঘর থেকে টেনেহেঁচড়ে বের করে আনেন। পরে তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রফিকের মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
শেখ মোহাম্মদ আলী আরও জানান, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]