মোহাম্মদ খোরশেদ হেলালী:
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামে আপন ভাইকে হত্যার ঘটনায় জড়িত বড় ভাই মারা যাওয়ায় অপর আসামি আপন তিন ভাইপোকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালত।
(বৃহস্পতিবার) ১৬ মার্চ এই রায় ঘোষণা করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সোলতানা। ওই মামলার তদন্ত শেষে বিচার কার্যক্রম শুরু হলে ৭ স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য্য করা হয়।
জানাগেছে,২০০২ সালে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা এলাকায় জায়গা জমি বিরোধ নিয়ে খুন হন নুরুল কাদের। এই ঘটনায় আপন ভাই আবদুল কাদের ও তার তিন ছেলে রফিক উল্লাহ, মুহিব উল্লাহ ও জসিম উদ্দিন সহ জড়িতদের নামে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী।
এই মামলার বৃহস্পতিবার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের ৫ম বিচারক হত্যাকান্ডের রায় ঘোষণা দিয়েছেন।
এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিরা হলেন রফিক উল্লাহ, মুহিব উল্লাহ ও জসিম উদ্দিন। তারা সকলই নিহত নুরুল কাদেরের আপন ভাইপো।
রায়ের আগে অভিযুক্ত প্রধান আসামী(ভাই) মৃত্যুবরণ করায় তাকে সাজা দেওয়া হয়নি।
বাদীর আইনজীবী এড. মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
সুত্র মতে,পারিবারিক বিরোধের জের ধরে ওই হত্যাকান্ডের পর নিহত নুরুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে আবদুল কাদের ও তার তিন ছেলে রফিক উল্লাহ, মুহিব উল্লাহ ও জসিম উদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।