নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৩ শিশু গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়া ১৯ নম্বর ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ শিশুরা হলো—ওমর ফারুক (৬) জসিম (৭), কলিমুল্লা (১০)।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।