[post_category_links]

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

[post_sub_title]
[post_reporter_with_date]

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই আরসার সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (৭ জুলাই) ভোরে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর। তিনি জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের দু’দলের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ পাওয়া যায়। আহত আরও দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ‘ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরইমধ্যে ভোরে দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘কে আরসা, কে আরএসও; সেটি বিষয় নয়। ক্যাম্পে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। যারাই অপরাধে জড়াবে, তাদের আইনের আওতায় আনা হবে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।’

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]