বিয়ের পিঁড়িতে বসা হলোনা রামুর রিমঝিম বড়ুয়ার

 

এম আবদুল্লাহ আল মামুন
আগামী মাসে পিঁড়িতে বসার কথা ছিলো, কিন্তু বিয়ের পিড়িতে বসা হলোনা কক্সবাজার সরকারী কলেজের ছাত্রী রিমঝিম বড়ুয়ার। সড়ক দির্ঘটনায় প্রাণ গেলো তার।
১৬ জুন সোমবার সকালে ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া
নামক স্হানে যাত্রীবাহি বাস ও ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁধে, এতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের খরুলিয়া দক্ষিণ পাতলী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে হাবিব উল্লাহ (৫৫), হাবিব উল্লাহর ছেলে মাদ্রাসা ছাত্র রিয়াদ (১১), রামুর রাজার কুলের রিমঝিম বড়ুয়া ঘটনাস্হলে প্রাণ হারান এবং আরো ২০ জন আহত হন।
নিহত রিমঝিম বড়ুয়া( ২১)রামু উপজেলার
রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের হিমাংসু বড়ুয়ার কন্যা। চার ভাই বোনের মধ্যে সে ৩য়।
চলতি বছর সরকারী কলেজ থেকে স্নাতক ফাইনাল পরীক্ষার্থী।
রাজার কুল ইউনিয়নের সাবেক মেম্বার রিটন বড়ুয়া জানান রিমঝিম বড়ুয়ার সাথে পটিয়া উপজেলার ভান্ডার গাও এর সানি বড়ুযার বিয়ের কথা পাকা পোক্ত হয়েছে, আগামী ৫ জুলাই বিয়ের দিন ধার্য হয়েছে। বিয়ের কেনা কাটার জন্য সে চট্রগ্রামে যাচ্ছিলেন। বিয়ের আগ মূহূর্তে সড়ক দূর্ঘটনায় তাকে যেতে হলো অন্তিম যাত্রায়।
রামু প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সোয়েব সাঈদ বলেন,
চট্রগ্রাম – কক্সবাজার সড়কটি ৬ লেনে উন্নীত না করায় এই সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে।

  •  
  •  
  •  
  •  
  •