রামুতে বাইকে করে ডেলিভারি দিতে এসে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের জালে যুবক

 

হাসান তারেক মুকিম:

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে  পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে বাইকে করে ডেলিভারি দিতে এসে পুলিশের জালে ধরা পড়ে ওই যুবক।

আটক যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সোনাইছড়ি-পঞ্জেখানা সড়কের মধ্যম ঘোনার পাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানো হলে চালকের দেহ ও বাইক তল্লাশি করা হয়। তল্লাশিতে প্লাস্টিকের বস্তায় রাখা ১ লক্ষ ৩০ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন জানান, মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান পাচার হবে- এমন তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। পরে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করে চালকের কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে এক লক্ষ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

  •  
  •  
  •  
  •  
  •