গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি শাহজাহান মনিরের বদলি

 

নিজস্ব প্রতিবেদক:

রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শাহজাহান দেওয়ান মনিরকে বদলি করা হয়েছে। সম্প্রতি কক্সবাজার জেলা পুলিশ প্রশাসনের এক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়। একই আদেশে শোভন কুমার সাহাকে নতুন ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

তথ্যসূত্রে জানা যায়, শাহজাহান মনির গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্ত  চোরাচালান থেকে মাসোহারা আদায়সহ নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতে যুগান্তর, কক্সবাজার বার্তাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এ বিষয়ে স্থানীয় ছাত্র প্রতিনিধি এস. এম. নজরুল ইসলাম জানান,  বদলি হওয়ার আগ পর্যন্ত ফাঁড়ি এলাকায় অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। বরং এক শ্রেণির দালালচক্রকে ব্যবহার করে সীমান্ত চোরাচালান থেকে নিয়মিত অর্থ আদায় করে গেছেন। তাকে গর্জনিয়া ফাঁড়ী থেকে অপসারণের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগও প্রদান করা হয় বলে জানান।

  •  
  •  
  •  
  •  
  •