সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৯ জনকে আটক করেছে। গত ২৪/০৯/২০১৯ ইং তারিখ সকাল হতে ২৫/০৯/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত) জনাব মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই সাইফুল ইসলাম, এসআই কাঞ্চন দাশ, এসআই আবু বক্কর ছিদ্দিকি, এসআই সনজিত চন্দ্র নাথ, এসআই শরীফ উল্লাহ, , এএসআই মনিরুজ্জামান, এএসআই সঞ্জয়, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৯ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। শরাফত আসেন রনি, পিতা- বেলায়েত হোসেন বাবলু, সাং- হোটেল সায়মুনের পিছনে মামুনের ভাড়া বাসা কলাতলী
, থানা ও জেলা- কক্সবাজার।
২। সিরাজুল ইসলাম, পিতা- মোঃ নাজির হোসেন, সাং-কালির ছড়া, শিয়া পাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৩। শাহাজাহান প্রঃ জয়নাল, পিতা- ইলিয়াছ প্রঃ আব্দু রহমান, সাং-পূর্বগজালিয়া, থানা ও জেলা- কক্সবাজার।
৪। মোঃ শহিদুল্লাহ, পিতা- মৃত খলিলুর রহমান, সাং- উত্তর পালাকাটা, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার।
৫। ইমাম হোসেন, পিতা- মৃত আবুল হোসেন, সাং-পশ্চিম পাহাড়তলী, রহমানিয়া মাদ্রাসা, থানা ও জেলা- কক্সবাজার।
৬। ইয়াছিন, পিতা- মৃত আব্দুল হক, সাং- সত্তর ঘাটা পিএমখালী, পূর্ব পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ-
১। মোঃ আলী আকবর, পিতা- মোঃ আব্দুল কাদের, সাং- দক্ষিণ কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
২। রেজাউল করিম, পিতা- মৃত জাকির হোসেন, সাং- বাংলা বাজার, থানা ও জেলা- কক্সবাজার।
৩। কবির আহম্মদ, পিতা- মৃত হিরু উদ্দিন, সাং-দক্ষিণ খুরুলিয়া, চরপাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
